বাংলাদেশ ব্যাংকের ‘হোয়াইট লেভেল এজেন্ট নেটওয়ার্ক’: এক ছাতার নিচে সব আর্থিক সেবা

মোবাইল ব্যাংকিং ও ক্যাশলেস পেমেন্টের দ্রুত বিস্তারকে কাজে লাগিয়ে দেশের আর্থিক সেবাকে আরও সহজলভ্য ও সমন্বিত করতে ‘হোয়াইট লেভেল এজেন্ট নেটওয়ার্ক’ চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে গ্রাহকদের আর ভিন্ন ভিন্ন সেবার জন্য আলাদা আলাদা এজেন্টের কাছে ছুটতে হবে না। একই এজেন্টের কাছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) যেমন:বিকাশ, নগদ, রকেট, উপায় ও অন্যান্য, ব্যাংকিং, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি), পেমেন্ট সার্ভিস অপারেটর (পিএসও)সহ সব ধরনের লেনদেন একসঙ্গে সম্পন্ন করা যাবে।

প্রাথমিকভাবে পে-স্টেশন (PayStation) এই সেবা পরীক্ষামূলকভাবে চালু করেছে। আর বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় ও কারিগরি সংযোগ স্থাপনের মূল দায়িত্ব পালন করছে জয়তুন বিজনেস সলিউশন।

‘হিউম্যান এটিএম’ বিপ্লবের নেপথ্যে জয়তুন

বর্তমানে গ্রাহকদের এমএফএস, পিএসপি বা ব্যাংকিং সেবা নিতে নির্দিষ্ট এজেন্টের ওপর নির্ভর করতে হয়। এই ভোগান্তি দূর করতে জয়তুন বিজনেস সলিউশন একটি ইউনিফাইড নেটওয়ার্ক তৈরিতে কাজ করছে, যেখানে একক এজেন্ট পয়েন্ট থেকেই সব আর্থিক সেবা মিলবে।

জয়তুন বিজনেস সলিউশনের চেয়ারম্যান আরফান আলী বলেন, “এই নেটওয়ার্ক কার্যকর হলে এজেন্টরা আর কোনো নির্দিষ্ট কোম্পানির সীমাবদ্ধতায় আটকে থাকবেন না। তারা সরাসরি প্রান্তিক মানুষের দোরগোড়ায় সব ধরনের সেবা পৌঁছে দিতে পারবেন। এতে ব্যাংকগুলোর অপারেশনাল খরচ কমবে এবং গ্রাহক পর্যায়ে লেনদেনের খরচও হ্রাস পাবে।”

তিনি আরও বলেন, এজেন্টরাই হবেন ‘হিউম্যান এটিএম’— যারা দেশের আর্থিক অন্তর্ভুক্তির নতুন অধ্যায় লিখবেন।

Md. Arfan Ali, Chairman, Zaytoon Business Solutions
Md. Arfan Ali, Chairman, Zaytoon Business Solutions | Photography: Arif Mahmud Riad

নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা

পুরো নেটওয়ার্ক বাংলাদেশ ব্যাংকের কঠোর নীতিমালার আওতায় পরিচালিত হবে। নিরাপত্তা নিশ্চিতে রয়েছে:

  • দ্বি-স্তরের নিরাপত্তা (ওটিপি ও পিন কোড)
  • বায়োমেট্রিক যাচাই ও বাধ্যতামূলক কেওয়াইসি (KYC)
  • সেটেলমেন্ট ব্যাংকের মাধ্যমে নিয়মিত অডিট ও কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি তদারকি

যুগান্তকারী পদক্ষেপ

দেশে বর্তমানে ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল ওয়ালেটের সংখ্যা ৪২ কোটিরও বেশি। বিশেষজ্ঞরা মনে করছেন, হোয়াইট লেভেল এজেন্ট নেটওয়ার্ক চালু হলে আলাদা আলাদা এজেন্টের প্রয়োজন কমবে, গ্রামীণ এলাকায় অর্থের গতিশীলতা বাড়বে এবং ডিজিটাল অর্থনীতি আরও শক্তিশালী হবে।

এই উদ্যোগকে দেশের আর্থিক খাতের জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। সফল বাস্তবায়ন হলে প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি উপকৃত হবেন বলে আশা করা যায়।

জয়তুন বিজনেস সলিউশন বাংলাদেশের ডিজিটাল আর্থিক সেবা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পে-স্টেশনের সঙ্গে মিলে তারা এই পাইলট প্রকল্পকে দ্রুত দেশব্যাপী ছড়িয়ে দিতে কাজ করছে।

Arif Mahmud Riad
Follow me

Related Articles

OpenAI is Reality Finally Catching Up to the Hype

ওপেনএআই-এর আয়ে ধস: বিশ্ব শেয়ার বাজারে বড় অস্থিরতা, বিপাকে টেক জায়ান্টরা।

0
সিলিকন ভ্যালিতে এখন উত্তেজনার পারদ তুঙ্গে। গত কয়েক বছর ধরে প্রযুক্তি বিশ্বে 'ওপেনএআই' (OpenAI) নামটি ছিল অনেকটা রূপকথার মতো। কিন্তু সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালের...
Basis ONDC

ক্ষুদ্র ও মাঝারি অনলাইন উদ্যোক্তাদের ব্যবসা বিকাশে ভূমিকা রাখবে ওএনডিসি

0
শনিবার, ২২ অক্টোবর ২০২২, ঢাকা–রাজধানীর বেসিস সম্মেলন কেন্দ্রে ‘ওএনডিসি (ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স) — ডিজিটাল কমার্সের নতুন ভবিষ্যত’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত...
cryptocurrency-ban

ক্রিপ্টোকারেন্সি ও বিটকয়েন লেনদেন এবং ক্রয়-বিক্রয় বন্ধের নির্দেশ

0
ক্রিপ্টোকারেন্সি (ডিজিটাল মুদ্রা) ও বিটকয়েন লেনদেন এবং ক্রয়-বিক্রয়সহ যে কোনো কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১২ অক্টোবর) কেন্দ্রীয়...
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কর্ম পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

বাণিজ্য মন্ত্রণালয়ে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

0
বুধবার, ১২ অক্টোবর ২০২২, ঢাকা- বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কর্ম পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য...
Basis-Innovation-Challenge

ট্রেসেবিলিটি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২২ নিয়ে বেসিসে তথ্য অধিবেশন অনুষ্ঠিত

0
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং এটুআই যৌথভাবে ১৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে বেসিস অডিটোরিয়ামে ট্রেসেবিলিটি...
State of Gaming and Metaverse Industry in Bangladesh'

‘স্টেট অফ গেমিং অ্যান্ড মেটাভার্স ইন্ডাস্ট্রি অন বাংলাদেশ’ শীর্ষক সিরিজ সেমিনার অনুষ্ঠিত

0
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর গেমস, এক্সআর এবং এনএফটি বিষয়ক স্থায়ী কমিটি এবং ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়-এর মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগের...