দেশে ‘ডি ডস’ সাইবার হামলার বিষয়ে সতর্কতা জারি

দেশে সম্প্রতি ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অব সার্ভিস (ডি ডস) সাইবার আক্রমণ দেখা গেছে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারের কম্পিউটার ইন্সিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট)। এ বিষয়ে দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর সুরক্ষার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সব সংস্থা যেন যথাযথ পদক্ষেপ নেয়, সে অনুরোধ জানানো হয়েছে।

বিজিডি ই-গভ সার্ট জানায়, ‘ডি ডস’ (ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অব সার্ভিস) এক ধরনের সাইবার আক্রমণ, যা সাইবার অপরাধী দ্বারা নিয়ন্ত্রিত বিস্তৃত বটনেট থেকে কোনো সুনির্দিষ্ট আইটি পরিকাঠামোকে লক্ষ্য করে নিয়মিত সেবা প্রদানে বাধা  দেওয়ার জন্য পরিচালিত হয়। ডি ডস সাইবার আক্রমণে টিসিপি পস ফ্লাড, ইউডিপি ফ্লাড, টিসিপি আরএসটি ফ্লাড, টিসিপি এসওয়াইএন ফ্লাড, টিসিপি উইন্ডো সাইজ ফ্লাড, আইপি ফ্রাগমেন্ট ফ্লাড ডি ডস অ্যাটাক ভেক্টরের আধিক্য পাওয়া গেছে।

বিজিডি ই-গভ সার্টের প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ জানা, উদ্ভূত পরিস্থিতির কারণে বাংলাদেশে সকল গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোকে নিরাপদ রাখতে ‘গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর ডিজিটাল নিরাপত্তা সুরক্ষা গাইডলাইন’ অনুসরণ-পূর্বক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এন্টি-ডি ডস হার্ডওয়্যার ও সফটওয়্যার স্থাপন/হালনাগাদ করে সঠিক এন্টি-ডি ডস প্রটেকশন সেট করবার জন্য  সুপারিশ করা হলো।

Arif Mahmud Riad
Follow me

Related Articles

AI Storm Threatens 5.3 Million Jobs in Bangladesh! Reality of Bangladesh's AI Policy!

এআই(AI) জন্য ঝুঁকিতে বাংলাদেশের ৫৩ লাখ কর্মসংস্থান! এআই(AI) নীতিমালার বাস্তবতা!

0
আপনি এখন যে চাকরিটি করছেন, কিংবা যে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন—তা আর মাত্র কয়েক মাস পর টিকে থাকবে তো? প্রশ্নটা কোনো জ্যোতিষীর নয়, স্বয়ং...
Zaytoon Business Solutions-Bangladesh Bank’s ‘White Level Agent Network

বাংলাদেশ ব্যাংকের ‘হোয়াইট লেভেল এজেন্ট নেটওয়ার্ক’: এক ছাতার নিচে সব আর্থিক সেবা

0
মোবাইল ব্যাংকিং ও ক্যাশলেস পেমেন্টের দ্রুত বিস্তারকে কাজে লাগিয়ে দেশের আর্থিক সেবাকে আরও সহজলভ্য ও সমন্বিত করতে ‘হোয়াইট লেভেল এজেন্ট নেটওয়ার্ক’ চালুর উদ্যোগ নিয়েছে...
OpenAI is Reality Finally Catching Up to the Hype

ওপেনএআই-এর আয়ে ধস: বিশ্ব শেয়ার বাজারে বড় অস্থিরতা, বিপাকে টেক জায়ান্টরা।

0
সিলিকন ভ্যালিতে এখন উত্তেজনার পারদ তুঙ্গে। গত কয়েক বছর ধরে প্রযুক্তি বিশ্বে 'ওপেনএআই' (OpenAI) নামটি ছিল অনেকটা রূপকথার মতো। কিন্তু সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালের...
Basis ONDC

ক্ষুদ্র ও মাঝারি অনলাইন উদ্যোক্তাদের ব্যবসা বিকাশে ভূমিকা রাখবে ওএনডিসি

0
শনিবার, ২২ অক্টোবর ২০২২, ঢাকা–রাজধানীর বেসিস সম্মেলন কেন্দ্রে ‘ওএনডিসি (ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স) — ডিজিটাল কমার্সের নতুন ভবিষ্যত’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত...
cryptocurrency-ban

ক্রিপ্টোকারেন্সি ও বিটকয়েন লেনদেন এবং ক্রয়-বিক্রয় বন্ধের নির্দেশ

0
ক্রিপ্টোকারেন্সি (ডিজিটাল মুদ্রা) ও বিটকয়েন লেনদেন এবং ক্রয়-বিক্রয়সহ যে কোনো কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১২ অক্টোবর) কেন্দ্রীয়...
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কর্ম পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

বাণিজ্য মন্ত্রণালয়ে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

0
বুধবার, ১২ অক্টোবর ২০২২, ঢাকা- বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কর্ম পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য...