আপনি এখন যে চাকরিটি করছেন, কিংবা যে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন—তা আর মাত্র কয়েক মাস পর টিকে থাকবে তো? প্রশ্নটা কোনো জ্যোতিষীর নয়, স্বয়ং সিলিকন ভ্যালির সবচেয়ে বড় ‘এআই গডফাদার’ এবং অ্যানথ্রোপিক (Anthropic)-এর সিইও দারিও আমোদেই(Dario Amodei) এর।
অ্যানথ্রোপিক (Anthropic) তাদের সবচেয়ে শক্তিশালী এআই মডেল রিলিজ করার পর, দারিও আমোদেই(Dario Amodei) এমন এক বোমা ফাটিয়েছেন যা পুরো টেক দুনিয়ায় সুনামি বয়ে এনেছে। ২০ হাজার শব্দের এক বিশাল প্রবন্ধে তিনি সাফ বলেছেন: “এই প্রযুক্তিকে এখনই থামান, এমনকি আমাদের কোম্পানিকেও বিশ্বাস করবেন না!”
সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই ঝড়ের সরাসরি প্রভাব পড়তে পারে বাংলাদেশের ওপর। আমরা কি এক মহাবিপর্যয়ের মুখোমুখি?
একটি ডেটা সেন্টার হবে “প্রতিভাবানদের আস্ত একটা দেশ!”
দারিও আমোদেই(Dario Amodei) দাবি করেছেন, আগামী ১ থেকে ২ বছরের মধ্যে এমন এআই আসবে যা একসাথে কোটি কোটি মানুষের মতো ভাবতে পারবে। তিনি একে বলছেন—”A country of geniuses in a datacenter।”
কল্পনা করুন, কোটি কোটি এআই রোবট একই সাথে সাইবার সিকিউরিটি, কোডিং আর মিলিটারি স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছে। দারিও আমোদেই(Dario Amodei) ভাষায়: “এআই ছাড়া কোনো দেশ বনাম এআই থাকা দেশের যুদ্ধটা হবে—দ্বিতীয় বিশ্বযুদ্ধের আধুনিক সেনাবাহিনীর সামনে মধ্যযুগের তলোয়ারধারী যোদ্ধাদের দাঁড় করিয়ে দেওয়ার মতো!”
“এআই(AI) এর জন্য কি আপনার পুরো ক্যারিয়ারটাই শেষ?”
এতদিন বলা হতো এআই(AI) শুধু ডেটা এন্ট্রি বা সাধারণ কিছু চাকরি খাবে। কিন্তু দারিও(Dario Amodei) সরাসরি স্বীকার করেছেন, এআই(AI) কোনো নির্দিষ্ট চাকরি রিপ্লেস করছে না; এটি মানুষের বুদ্ধিবৃত্তিক ক্ষমতার আস্ত একটা বিকল্প (General substitute) হয়ে উঠছে।
এর মানে, আপনি যদি কন্টেন্ট রাইটার, প্রোগ্রামার, ডিজাইনার বা ব্যাংকার হন—আপনার বিকল্প তৈরি হয়ে গেছে। এই গণ-ছাঁটাই ঠেকাতে দুনিয়ার ইতিহাসে প্রথমবার কোনো এআই সিইও নিজে থেকে ৩টি আজব দাবি তুলেছেন:
ওয়েজ ইন্স্যুরেন্স: চাকরি হারালে সরকার থেকে আয়ের নিরাপত্তা।
কর ছাড়: যে কোম্পানি মানুষ ছাঁটাই করবে না, তাদের ট্যাক্স কম দেওয়া।
ফ্রি মাসিক টাকা (UBI): এআই কোম্পানিগুলোর ওপর ভারী ট্যাক্স বসিয়ে সাধারণ মানুষকে ঘরে বসে প্রতি মাসে ‘ভাতা’ দেওয়া!
বাংলাদেশের ৫৩ লাখ চাকরি কি তবে হাওয়া?
সবচেয়ে বড় ধাক্কাটি লাগতে যাচ্ছে বাংলাদেশে। দেশের ফ্রিল্যান্সিং সেক্টর, আইটি সাপোর্ট এবং ডেটা এন্ট্রি খাত ইতিমধ্যে এআই-এর কামড়ে রক্তক্ষরণ শুরু করেছে। পরিসংখ্যান অনুসারে, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশের প্রায় ৫৩.৮ লাখ চাকরি স্রেফ গায়েব হয়ে যাবে! দারিও আমোদেই(Dario Amodei) যেখানে বলছেন পশ্চিমা বিশ্ব ১ বছর পিছিয়ে আছে, সেখানে প্রশ্ন উঠছে—বাংলাদেশ কত বছর পিছিয়ে? প্রযুক্তির ব্যবহারে হয়তো ৫-৭ বছর পিছিয়ে।
ঘুম কি ভাঙল সরকারের: আসবে কি নতুন এআই(AI) আইন?
পশ্চিমা বিশ্বের AI নিয়ে তোলপাড় দেখে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ধীরগতির আমলাতন্ত্র কাটিয়ে তড়িঘড়ি করে (এআই) নীতিমালা খসড়া করা হয় “জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নীতিমালা ২০২৬–২০৩০”।
এই নতুন আইনের ভেতরে লুকিয়ে আছে কিছু চমকপ্রদ তথ্য:
আসছে ‘বাংলার নিজস্ব চ্যাটজিপিটি’: বিদেশী কোম্পানির ওপর ডেটা নির্ভরতা কমাতে প্রায় ২৫০ কোটি টাকার ফান্ড দিয়ে তৈরি হচ্ছে নিজস্ব ‘বাংলা LLM’।
গণ-নজরদারি নিষিদ্ধ: চীন বা অন্য দেশের মতো এআই দিয়ে জনগণের ওপর গোয়েন্দাগিরি বা ‘সোশ্যাল স্কোরিং’ করা এই নীতিমালায় সম্পূর্ণ অবৈধ ঘোষণা করা হচ্ছে।
স্কুলে এআই বাধ্যতামূলক: চাকরি বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে অষ্টম শ্রেণি থেকেই এআই শিক্ষা বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে।
তবে বাস্তব চ্যালেঞ্জগুলো ভয়ংকর:
GPU ও হাই-কম্পিউটিং সংকট
মাত্র ৪৪.৫% ইন্টারনেট পেনিট্রেশন
আমলাতান্ত্রিক ধীরগতি — আইন পাস হতে হতে এআই-এর রূপ বদলে যাবে।
অ্যানথ্রোপিক (Anthropic)-এর সিইও, দারিও আমোদেই(Dario Amodei)-এর সতর্কতা নাকি চরম ভণ্ডামি?
সমালোচকরা বলছেন, দারিও আমোদেই(Dario Amodei)-এর মতো বিলিয়নেয়াররা প্রথমে দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক প্রযুক্তি বানাবেন, আর তারপর বলবেন “আমাদের নিয়ন্ত্রণ করুন”—এটা এক ধরণের চরম ভণ্ডামি। তারা আসলে কঠিন নিয়ম বানিয়ে ছোট ছোট স্টার্টআপগুলোকে গলা টিপে মারতে চান, যাতে বাজার শুধু তাদের দখলেই থাকে (Regulatory Capture)।
বাংলাদেশেও যদি এই নতুন এআই(AI) পলিসির নামে কঠিন লাইসেন্সিং আর অডিটের নিয়ম চাপানো হয়, তবে দেশীয় তরুণ উদ্যোক্তারা শুরুতেই ধ্বংস হয়ে যাবে।
এই নীতিমালা যদি দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে বাংলাদেশ ডিজিটাল উপনিবেশবাদ থেকে বেরিয়ে আসতে পারবে। না হলে আমাদের মেধা, রেভিনিউ আর চাকরি সব সিলিকন ভ্যালি বা বিদেশি ডেটা সেন্টারে বন্দি হয়ে যাবে। আগামী ২ বছরের বাস্তবায়নের গতিই বলে দেবে — বাংলাদেশ কি এআই(AI) দৌড়ে তাল মেলাতে পারবে, নাকি পিছিয়ে আরও দূরে চলে যাবে?







